ভুল করে অন্য দলে চলে যাবার পর আবার নিজেদের ঘড়ে ফিরে এলো ১৫টি পরিবার। বেশ কিছুদিন আগে উত্তর দিনাজপুর জেলার বরুনা গ্রাম পঞ্চায়েতের অধিন আটিয়া গ্রামে পালাবদল করে তৃনমূলের ১৫টি পরিবার বিজেপিতে যোগদান করে। তার কিছুদিনের পর সেই পরিবার গুলি ফিরে এলো তৃনমূল কংগ্রেসে। এদিন দুপুরে বরুনা গ্রাম পঞ্চায়েতের আটিয়া গ্রামে পঞ্চায়েত নির্বাচনকে মাথায় রেখে একটি সভার আয়োজন করা হয় তৃনমূল কংগ্রেসের পক্ষ থেকে। সেই সভায় বিজেপিতে যোগদানকারী ১৫টি পরিবার পুনরায় তৃণমূল কংগ্রেসে যোগদান করে। তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন ব্লক সভাপতি দধীমোহন দেবসর্মা। তারা সকলেই তাঁদের দলের কর্মী ছিল ভুল করে বিজেপিতে চলে যায় তারা নিজেদের ভুল বুঝতে পেরে পুনরায় তৃনমূলে যোগদান করেছে বলে জানান ব্লক সভাপতি দধীমোহন দেবসর্মা। তিনি আরো বলেন কালিয়াগঞ্জের ৮টি গ্রাম পঞ্চায়েত সহ পঞ্চায়েত সমিতি তৃনমূলের দখলে। এবারের গ্রাম পঞ্চায়েত থেকে সুরু করে পঞ্চায়েত সমিতিতে কোন বিরোধী বলে কিছুই থাকবে না। কারন রাজ্যের উন্নয়ন করতে পারে তাঁদের নেত্রি তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্ধ্যোপাধ্যায়।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/yOqTHUeTHrU
উত্তরদিনাজপুর